তোর জন্য...‘হিজিবিজি’
তোর জন্য আকাশকুসুম, মন হল এলোমেলো ।
বৃষ্টির শেষে একফালি রোদ; মনের তৃষ্ণা বাড়িয়ে দিল ।।
অষ্টমীর রাত; পুজো-প্যান্ডেল; রাত জেগে ঠাকুর দেখা ।
কাঠফাটা রোদ; অফিসের চাপ; নিজেকে কখনো লাগেনি একা ।।
সেই পথ আলাদা হল দু’জনার, বিনা মেঘে বজ্রপাত ।
অনেক কষ্টে দাঁড়ালাম উঠে; পেরিয়ে অনেক ঘাত-প্রতিঘাত ।।
ছাড় সেইসব কথা তুই; আজ বল কথা তোর ।
হল দেখা অনেকদিন পর; কেমন আছিস...ভাল খবর ?!
No comments:
Post a Comment